মুখে লেগে থাকে শিল্পীসুলভ মুচকি হাসি
25 May 2013
রোদ্দুর এর জন্মদিনে
14 May 2013
কিছু কথা
কিছু কথা খেলে ফাউল
কিছু কথা দেখে হলুদ কার্ড
কিছু কথা ফোটায় হুল
কিছু কথা পায় লাল কার্ড ;
কিছু কথা চলে যায় মাঠের বাইরে
কিছু কথা থেমে যায় শূন্যে
কিছু কথা আটকে যায় রানের দৌড়ে
কিছু কথা এলেবেলে লুফে নেবার জন্যে ;
কিছু কথা ফিরে আসে বাসায়
কিছু কথা ধুয়ে ফেলে ধুলোবালি
কিছু কথা লিখে যায় বইখাতায়
কিছু মেলে উত্তর, কিছু থাকে শুধু খালি !
6 May 2013
কচি দুই নিষ্পাপ পাখি
এস.এম.এস এ কিচিরমিচির আওয়াজ করে
কচি দুই নিষ্পাপ পাখি ; একটা নীল, অন্যটা লাল |
একচোখা বুড়োটে হাওয়া নিয়ে পক্ষী-আসর
সেই হাওয়ায় পচে যাওয়া ফলমূল নিয়ে আজকাল |
নীল বলে - ও আমার ডানা ভেঙ্গে দিয়েছে
লাল বলে - জানি আমি, ও একটা মহাপাজি মাল |
নীল পাখির ঠোঁট ফাঁক, পোকা গুঁজে দেয় মা
লাল পাখি এসে সামাল দেয় বন্ধু নীলের বেসামাল |
রঙতুলির টানে লাল-নীল ওড়ে আপন জগতে
ডানার ঝাপটানি খেয়ে এই হাওয়া পুরো টালমাটাল |
21 Apr 2013
ব্যাগ-ভর্তি শূন্যতা
নেমে এসো সব ধুয়ে-টুয়ে
ব্যাগ-ভর্তি শূন্যতা নিয়ে ;
দরজা জানালা সব বন্ধ করে
দাও রেখে একটামাত্র খোলা |
বাইরের দুনিয়ার চোখ বোজা
লাল রুমালটা নাচছে শূন্যভেজা ;
খুলে ফেলো সব কটা
মুখে নাও একটা hajmola |
ছাইরঙা ঘরে ধোঁয়ার রিং
এক একটা করে পার্কিং ;
নেমে পড় অতি সাবধানে
ঠিক যেন দড়ির উপর খেলা |
সাথে রেখো এই শূন্যতা
আর অবশ্যই ওই অভিজ্ঞতা ;
কেউ দেখছে না তোমাকে
টা টা করছে শুধু আজ রাত্রিবেলা |
15 Apr 2013
নববর্ষের আহ্বান
ফিনফিনে ধুতির কাছা সামলে থেকে
13 Apr 2013
Drink of Silence
Silence - pricks - with the first drop of pain
Silence - licks - the last drop of bargain
Silence - kicks - the glass of nuisance
Silence - clicks - the pieces of canvas
Silence - flicks - the cutting edge of flashback
Silence - picks - up for the new comeback
Silence - licks - the last drop of bargain
Silence - kicks - the glass of nuisance
Silence - clicks - the pieces of canvas
Silence - flicks - the cutting edge of flashback
Silence - picks - up for the new comeback
25 Mar 2013
প্রতিটা মুহূর্ত ধ্রুব সত্য
প্রতিটা মুহূর্ত ধ্রুব সত্য
পূর্বমুহূর্ত মিথ্যা , পরমুহূর্ত সত্যি
মন বদলায়
চোখ ঘোরায় , ভ্রু নাচায়
মাথা নাড়ায়
ক্ষণে ক্ষণে সম্মুখে-পশ্চাতে
মুহূর্তের পর মুহূর্তে
আগে ছিল সত্যি , এখন হল মিথ্যা
সত্যি-মিথ্যা একটা মুহূর্তের এপিঠ ওপিঠ
সত্যি-মিথ্যার এই শিকল ধ্রুব সত্য
বিরক্তিকর ! ক্লান্তিকর ! মুহূর্তের মনুষ্যত্ব !
15 Mar 2013
হাসছো , শুধু হাসছো তো ভারী
কাঁচের পর্দার আড়ালে তুমি
বত্রিশটা বাদামী দাঁতের প্রতিলিপি ;
রাতের শ্মশানে লোভের ফোয়ারা
খয়েরিরঙা পাতায় এ যেন এক গরম জিলিপি ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
দেখে আমি যে ষোলোআনা বলিহারি ।
কৌতুহলী মাঠের একটি চারাগাছ
দুলছে বাদামী সেই হাস্যধ্বনিতে ;
জানতে যে বড়ই ইচ্ছা - কেন ?
সদ্যপাওয়া গুপ্তধন ভুলে গিয়ে সেই তলানিতে ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
ভুলে যাই হাতসাফাই এর বাহাদুরি ।
সবই দেখতে পাচ্ছি তবে
জানি না কিছু, তবুও পকেটে পুরতে চাই ;
তোমার এই বাদামী দেঁতো হাসি
ভীষণ বাদামী কিন্তু যেন দামী হীরে-বোঝাই ।
হাসছো , শুধু হাসছো তো ভারী
ফুরিয়ে যায় রাত , দি এবার পাড়ি ।
5 Mar 2013
একফোঁটা বুড়ো রক্তে
অগ্ন্যুৎপাত
একফোঁটা বুড়ো রক্তে
কালচে লাল এই অধিক বেলেল্লা ;
নিষ্পাপ পাথরের সাথে ঘূর্ণাবর্তে
দিনরাত্রির
হিসেব সব যায় গোল্লা ।
বজ্রপাত একফোঁটা বুড়ো রক্তে
চন্দ্রিকাদেবীর
নগ্নবুকে ক্ষুধার্ত হাসি ;
প্যাঁচার কানা চোখ এই পাপমর্ত্যে
মধ্যরাত্রির
চাদরে ছেলেমানুষীর ফ্যান্টাসি ।
সোঁদা গন্ধে মাতে শিরা উপশিরা
জীবনমরণ খেলায় মত্ত নিঃশর্তে ;
এক খন্ড যুদ্ধে শেষ বাকিরা
কেবল আমি একফোঁটা বুড়ো রক্তে ।
2 Mar 2013
চকের গুঁড়োয় কৈশোরের অজ্ঞাতবাস
চকের গুড়োয় কৈশোরের অজ্ঞাতবাস
কালো বোর্ডে যৌবনের অমনিবাস
মাঝে কোন যে তার মহাকাশ ;
অলবদ্যে পোশাকে সে এক অভিযাত্রী
বুঝতো না কিছু , বুক ভরে দম নেওয়াই ফরমাশ ।
ফেলে যাওয়া মুহূর্ত গুলো ঝক্কাস ,
পেছনের সাদা কাগজে হিজিবিজি প্রেমাভাস ,
মুছে যায় কিছু , নিত্যনতুন কেবল চারিপাশ ,
কিশোরীর অনর্গল হাসি , আড়ালে আবডালে একটুখানি ছোঁয়া ;
ভুলতো না কিছু , ফেলে যাওয়া স্মৃতি এই যাত্রার বোনাস ।
Subscribe to:
Posts (Atom)